ওয়াশিংটন, ১৮ অক্টোবর- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে প্রথম দীপাবলি উৎযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভুতদের মধ্যে অনেকেই ট্রাম্পের প্রশাসনে শীর্ষ স্থানে রয়েছেন। বুধবার তিনি তাদের সঙ্গেই দীপাবলি উৎসবে মাতালেন। উৎসবে যোগ দেন ভারতীয় বংশোদ্ভূত রাষ্ট্রসংঘের মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি, মা
প্রশাসক সীমা ভামা, মার্কিন ফেডারাল ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ সহ অনেক সদস্য। ট্রাম্প তার ফেসবুক পোস্টে ওভাল অফিসের দেওয়ালির ছবি পোস্ট করেন। টুইটারে তিনি লিখেছেন, "ভারতীয়দের কথা মাথায় রেখে আমরা দীপাবলি উদযাপন
করলাম। এই উৎসব হিন্দুদের বিশ্বাসের, যারা বিশ্বে বৃহত্তম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে। এদিন প্রধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। মোদির সঙ্গে তিনি মজবুত সম্পর্ক রেখে চলতে চান বলে জানান। ভারতীয়দের দেওয়ালি উৎসবে অংশ নিতে পেরে তিনি অভিভূত। ট্রাম্প বলেন, তার প্রশাসনে নিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত অফিসার এবং বিভিন্ন দফতরের শীর্ষ নেতাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পেরে তিনি গর্বিত। হোয়াইট হাউসে প্রকাশিত ছবিতে দেখা গেছে ট্রাম্প কন্যা ইভােঙ্কা দেওয়ালি উৎসবে অংশ নিয়েছেন। প্রসঙ্গত, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও হােয়াইট হাউসের ওভাল অফিসে দীপাবলি উৎসব করতেন প্রতি বছর।

No comments:
Post a Comment
thanks for the comment