দিল্লি, ১৮ অক্টোবর - এখন তো ভারতীয় দলের স্পিন বোলিংয়ের প্রধান হাতিয়ার হয়ে গিয়েছেন বঁটহাতি চায়নামান কুলদীপ যাদব। পাশাপাশি যজুভেন্দ্ৰ চাহালও এখন তার স্পিন বোলিংয়ের সঙ্গি হয়ে গিয়েছেন। অশ্বিন-জাদেজার ছাপ কিছুটা মুছে দিয়ে কুলদীপচাহাল জুটি এখন বর্তমান যুগে ভারতীয় দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টে নতুন হিরো বনে গিয়েছেন। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, ‘আমার প্রধান লক্ষ্যটাই হচ্ছে টেস্ট ক্রিকেট । ওখানে দীর্ঘ স্পেল করাটাই আমার প্রধান লক্ষ্য । আর এখন সেই লক্ষ্য স্থির রেখেই সামনের দিকে এগিয়ে চলেছি। জানি না। আমি কতটা সাফল্য পাব। তবে এই কাজটা উন্নতি ঘটাতে পারব সেটা আমি এখন থেকে নিশ্চিতভাবে বলে দিতে পারি।”
“জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিল এটা খুব ভালো লাগছে। আর শেষ ছয়মাস খুব ভালো একটা সময় কাটাচ্ছি। আর যখন আপনি দলের হয়ে সব ফরম্যাটে খেলার সুযোগ পান তখন আপনার নিজেরও খুব ভালো লাগে। এবং প্রতিটা ম্যাচে খেলতে নামার আগে একটা আলাদা পরিকল্পনা থাকে নতুন কিছু করে দেখানোর। আমি চাই আমার দেশের জার্সি গায়ে আরো অনেক টেস্ট ম্যাচ খেলতে। তবে, হ্যা অনেকেই এখন বলাবলি করছেন আমরা নাকি জাডভুঅ্যাশের জায়গা নিয়ে নিয়েছি। কিন্তু, আমি আগেও বলেছি
এখনও বলাব ওঁদের জায়গা আমরা কখনোই নিতে পারব না। কারণ, ওরা এত অভিজ্ঞ আর এতোদিন ধরে স্পিন বোলিংয়ে প্রতিনিধিত্ব করে এসেছে সেই অর্থে ওঁদের জায়গায় পৌছাতে লেগে আমাদের এখনও অনেক সময লাগবে, এমন কথাও জানান কুলদীপ।।

No comments:
Post a Comment
thanks for the comment