অনেকেই ভেবেছিলেন ভারতের মাটিতে যুববিশ্বকাপ হলে দর্শকগুনা থাকবে গ্যালারি অনেকে ম্যাচেই। তাই ফিফার পক্ষ থেকে অনেকেই ধারণা করেছিলেন এই গুরুদায়িত্ব নিয়ে ভারত কি সফল হতে পারবো? আসলে সারা দুনিয়ার মানুষ জানেন, ক্রিকেটের প্রতি ভারতের দর্শকরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকেন। কিন্তু অবাক হতে হয়েছে এবারে সতেরো বছর বয়সী যুববিশ্বকাপে বিভিন্ন স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি দেখে। ফিফা শেষ পর্যন্ত ভারতকে সার্টিফিকেট দিয়ে বলেছে এমন ধারণা আঁচ করতে পারেনি। আমাদের কাছে নতুন করে আশার আলো দেখতে পাওয়া গেল। ফিফার বিচারে ভারত এই মূহুর্তে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে দর্শকদের উপস্থিতিতে। প্রথম স্থান চিনের আর দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকো। এখনও ভারতে বেশ কয়েকটি খেলা বাকি রয়েছে। ফিফার এই বিচারে ভারতের ফুটবল কর্মকর্তারা দারুণভাবে উজ্জীবিত। ১৯৮৫ সালে যুববিশ্বকাপে চিনে দর্শক সংখ্যা হয়েছিল ১২৩০৯৭৬ জন। এবারের এই রেকর্ড সংখ্যক দর্শক সংখ্যাকে ভেঙে দিতে পারে আগামি ম্যাচগুলোর মধ্যে দিয়ে। ভারতে এখনও পর্যন্ত দর্শক সংখ্যা ১০০৭৩৯৬ জন। এখানে উল্লেখ করা যেতে পারে যে গোয়া, কোচি, গুয়াহাটি ও নবি মুম্বইতে সৌজন্যমূলক কার্ড দিয়েছিলেন ফুটবল কর্মকর্তারা। যার ফলে মাঠে প্রচুর দর্শক ভিড় করেছিলেন। আশা করা যায় কলকাতায় শেষ আটের ও ফাইনাল ম্যাচের দর্শকসংখ্যায় চিনের ওই রেকর্ড সংখ্যক দর্শকদের ছাপিয়ে যাবে ভারত। এ ব্যাপারে ভারতকে প্রশংসা করে মন্তব্য করেছেন ফিফার কর্মকর্তারা। কলকাতার দর্শকদের কথা জানতে পেরে জার্মানির কোচ উক বলেছেন, ওই চাপে আমরা পিছিয়ে নেই। আমরা আরও বেশি দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। তাই দর্শকসংখ্যা নিয়ে ভাবনার কিছু নেই। তবে ভালো লাগছে কলকাতার দর্শকরা ভালো ফুটবল বোঝেন। কলকাতা জার্মানি দলকে সমর্থন করবে: এটাও কিন্তু বড় হাতিয়ার খেলোয়াড়দের কাছে।
READ ALSO
Saturday, 21 October 2017
যুববিশ্বকাপ ফুটবল দৰ্শক সংখ্যায় অভিভূত ফিফা (FIFA)
Subscribe to:
Post Comments (Atom)
READ ALSO
Author Details
My name is "Aman Mali" i'am a blogger. I own this website and I see everything. Technology related Tutorial Video and News are posted on this site. I posted all these articles and video tutorials in Bengali and in English. I'm a common man I do not have a degree. My house is in West Bengal in India. We request you to subscribe to our official YouTube channel and support on Facebook page. And if you like our posts, then share it with various social media sites..
No comments:
Post a Comment
thanks for the comment